মালদা

লড়ির ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যুর ঘটনায় একব্যক্তিকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ

পুলিশের তাড়া খেয়ে, পালাতে গিয়ে লড়ির ধাক্কায় বাইক আরোহীদের মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করে একদল জনতা বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। চারটি পুলিশের গাড়িতে জনতা ভাঙচুর চালায়। জনতার মারে আহত হয় চার পুলিশ কর্মীও। পরে কালিয়াচক থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে ১২ রাউন্ড কাঁদানে গ্যাসের সেল ছোঁড়ে এবং লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে পুলিশ মুরতুজ আলি (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করে। ধৃতের বাড়ি কালিয়াচকের বালুয়াচরা এলাকায়। বুধবার ধৃতকে পুলিশ মালদা জেলা আদালতে পেশ করে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/vbfYt6X2oq4